ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউমিন থানকে বৃহস্পতিবার তলব করে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি পত্র তুলে দেয়া হয়।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে।
এর আগে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে সেদেশের রাষ্ট্রদূতকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
বৈঠক শেষে মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরে মিয়ানমারের লোকজন যাতে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান কামনা করছে বাংলাদেশ।
এদিকে, এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশের যতোটুকু করা দরকার ততোটুকুই করছে।
এ সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে।