সীমান্ত পেরিয়ে যেসব রোহিঙ্গা আহত অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বর্ডার গার্ড ও মিয়ানমারের বর্ডার গার্ডের মধ্যে উচ্চ পর্যায়ে রোহিঙ্গা ইস্যুতে আলাপ-আলোচনা হয়েছে— এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা শেষে রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে।
সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে ঢুকে পরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলা হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: