জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দক্ষিণ এশিয়ার বিচারপতিদের সম্মেলন তিনি এ কথা বলেন।
সময় এসেছে কিয়োটো প্রটোকল ও প্যারিস চুক্তি বাস্তবায়নের— উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানবজাতির জন্য হুমকি— এ সমস্যা কোনো একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে রাষ্ট্রপতি, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক সমস্যা। কোনো একক দেশ বা অঞ্চলের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সকল দেশের ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। সময় এসেছে এ সংক্রান্ত চুক্তিগুলো বাস্তবায়নের।’
পরিবেশ সংরক্ষণ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় দেশের বিচার বিভাগের ভূমিকার প্রশংসা করে আব্দুল হামিদ বলেন, সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার বিচার বিভাগের ভূমিকা এক্ষেত্রে প্রশংসনীয়।
তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য দেশের বিচার বিভাগ খুবই সংবেদনশীল এবং সে অনুযায়ী তারা কাজ করছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিচার বিভাগও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
দুই দিনের এ সম্মেলনে আলোচনার মধ্য দিয়ে নানা দিক নির্দেশনা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এ সময় অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিচার বিভাগ ভূমিকা রাখছে।