বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প বিষয়ক একটি টিওটি কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বিপু বলেন, প্রচারাণার এ কাজে স্কাউটসদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক জমায়েতে এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে স্কাউটসদেরকেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে প্রশিক্ষণও দেয়া হবে বলেও জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: