মন্ত্রীসভায় অনুমোদিত ‘বাল্য বিবাহ নিরোধ আইন–২০১৬’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারম্যান সুলতানা কামাল।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ আইন পাস না করার দাবি জানিয়ে সুলতানা কামাল আরো বলেন, এটা পাস হলে দেশে বাল্যবিবাহ আরো বাড়বে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অধিকাংশ ক্ষেত্রেই নারীর প্রতি নৃসংশতার সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয়নি। দোষীদের খুঁজে বের করা বা বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।
দেশে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি নৃসংশতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় সম্মেলনে।