জাতীয়

ঢাকায় ট্রেনেকাটা পড়ে দুইজনের মৃত্যু

ছবি নাই
ছবি নাই

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে একই জায়গায় মাত্র নয় ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন।

তারা হলেন সোহরাব হোসেন (৬৩) ও সালাউদ্দিন আহমেদ (২৪)।

তাদের মধ্যে সোহবার হোসেন শনিবার ভোর ৫টার দিকে শুক্রবার রাত আটটার দিকে প্রাণ হারান সালাউদ্দিন আহমেদ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, ভোরে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন সোহরাব হোসেন। তিনি গুলশান-২ এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তেজগাঁওয়ে আড়জতপাড়ায় ছেলে শাহিন হোসেনের সঙ্গে থাকতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, সোহবার হোসেনের চোখে একটু সমস্যা ছিল—এজন্য চলাফেরায় অসুবিধা হতো তার।

এএসআই রাশেদ রানা বলেন, অবাক হওয়ার বিষয় হলো সোহবার হোসেন যেখানে ট্রেনে কাটা পড়েন, মহাখালী রেলক্রসিংয়ের ঠিক একই জায়গায় গতকাল দ্রুতযান এক্সপ্রেসের নিচে কাটা পড়ে প্রাণ হারান সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন ডাকাডাকি করলেও সালাউদ্দিন কোনো সাড়া দেননি। দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ