ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের ওপর হামলার ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক।
শনিবার রাজধানীর সিবিসিবি সেন্টারে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান তিনি।
এ সময় কমিশনার বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
পাশাপাশি যারা মানবাধিকার নিয়ে কথা বলেন বিষয়টি নিয়ে কাজ করেন তাদেরও নিরাপত্তা দেয়া রাষ্ট্রে কর্তব্য বলে মনে করেন তিনি।
উন্নয়নের নামে যাতে বনভূমি উজাড় না করা হয় সেদিকে সরকারকে দৃষ্টি দেয়া উচিত বলেও মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: