জাতীয়

রামপাল রক্ষা আন্দোলন: ২৬ জানুয়ারি অর্ধদিবস হরতাল

রামপাল রক্ষা আন্দোলন: ২৬ জানুয়ারি অর্ধদিবস হরতাল
রামপাল রক্ষা আন্দোলন: ২৬ জানুয়ারি অর্ধদিবস হরতাল

দেশের স্বার্থ রক্ষায় এবং সুন্দরবন টিকিয়ে রাখতে অবিলম্বে সুন্দরবন এলাকা থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন দেশের বাম রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা।

আগামী ২৬ জানুয়ারি সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা দিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রামপাল প্রকল্পসহ সুন্দরবনের জন্য ক্ষতিকর যে কোনো প্রকল্প বন্ধ ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সারাদেশের ৭টি বিভাগীয় শহর থেকে কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

একাত্বতা প্রকাশ করে সিপিবি-বাসদসহ দেশের বাম রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও সমাবেশে যোগ দেন। রামপাল বিদ্যুৎ প্রকল্প অনত্র সরিয়ে নিতে সরকারের প্রতি আবারো দাবি জানান তারা।

সমাবেশে কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম খালেকুজ্জামান।

পুঁজিবাদের স্বার্থ রক্ষায় সুন্দরবন বিনাশ করে রামপালে বিদ্যুৎ প্রকল্প করার পরিকল্পনার অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও সিরাজুল ইসলাম।

রামপাল থেকে প্রকল্প বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তেল গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

কর্মসূচির সঙ্গে একাত্ত্বতা প্রকাশ করেন নেতারা। জাতীয় সঙ্গীত পরিবেশন মধ্য দিয়ে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ