জাতীয়

হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী

 শেখ হাসিনা
শেখ হাসিনা

বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এর অংশ নিতে চারদিনের সফরে রোববার সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে

প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ৯টায় ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটটি দিনের মধ্যভাগে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এই সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরীর রাষ্ট্রদূত জুলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এই সফরকালে প্রধানমন্ত্রী ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেস বুদাপেস্টে অবস্থান করবেন। বিমান থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে এ হোটেলে নিয়ে যাওয়া হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকালে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল তার সঙ্গে থাকবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার এই পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করবেন এবং তিনি হাঙ্গেরীর প্রেসিডেন্ট ও অন্যান্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি সাসটেইনেবল ওয়াটার সল্যুসন এক্সপো পরিদর্শন করবেন।

পরদিন তিনি শীর্ষ সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র আমন্ত্রণে ওয়ার্কিং মধ্যাহ্নভোজে শরীক হবেন।

তিনি মঙ্গলবার সকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা, পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগী ও কৃষি বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি আরো বলেন, এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেও একটি এমওইউ স্বাক্ষরিত হবে।

শেখ হাসিনা সোমবার বিকেলে হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি মঙ্গলবার বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরি প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং সকাল সাড়ে এগারোটায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ