১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের ক্ষেত্রে বিশেষ সুযোগ দেশের নাগরিকদের ভালোর জন্যই রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার জনগণের স্বার্থ কথা চিন্তা করেই সংশোধিত আইনটি করেছে।
এ সময় নারী নির্যাতনের পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তবে এ সংশোধিত আইনটি নিয়ে সরকারের আরো ভাবা প্রয়োজন বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক ।
"লিঙ্গ বৈষম্যের কারণে বাংলাদেশের উন্নয়নের ওপর এর প্রভাব" বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ মন্ত্রীরা অংশ নেন।
এ সময় আলোচকরা প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে দেশে প্রতি তিনজনের মধ্যে দুই জন্য নারী শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হন।
আলোচনায় মানবাধিকার কমিশনের প্রধান বলেন, ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেয়ার বিষয়ে সংশোধিত নতুন আইনে যে সুযোগ রাখা হচ্ছে তা নিয়ে সরকারের আরো ভাবা প্রয়োজন।