জাতীয়

রোহিঙ্গা নির্যাতনে উদ্বিগ্ন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বৌদ্ধ ধর্মাবলম্বীরা

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনে উদ্বিগ্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা—একটি স্বার্থান্বেষী মহল এটিকে সাম্প্রদায়িক রূপ দিয়ে, দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন-হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে, এক মানববন্ধনে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অং সাং সুচির নোবেল পদক ফিরিয়ে নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ণ ও মানবিক বিপর্যয়ের নিন্দা ও প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

মিয়ানমার রাষ্ট্রীয়ভাবে মানবতা ও মনুষ্যত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ফেডরেশনের নেতারা অভিযোগ করেন। রোহিঙ্গাদের ওপর নিযাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা।

একটি মহল মিয়ানমারের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে উল্লেখ করে, দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দেশটির ওপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহবান জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।

এ ঘটনায় যথাযথ ভূমিকা না রাখায় তারা পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ