জাতীয়

নিরাপদ পানির জন্য এখনই উদ্যোগী হতে হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিশ্বজুড়ে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব তুলে ধরে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাপী পানি নিরাপত্তা নিশ্চিতে শেখ হাসিনা তার ৭টি এজেন্ডা তুলে ধরে প্রধানমন্ত্রী প্রস্তাবনা দেন নিরাপদ পানি নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার।

পানি ব্যবস্থাপনায় এখনই সবাইকে কাজ করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ।

এছাড়াও আন্তঃসীমান্ত পানি বণ্টনে যথাযথ নীতিমালা প্রণয়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে স্থানীয় সময় রোববার বুদাপেস্টে পৌঁছালে বিমানবন্দরে হাঙ্গেরির সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সফরকালে এ হোটেলেই তিনি থাকছেন। বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মিলেনারিস পার্কে স্থানীয় সময় সোমবার শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পানি সম্মেলন। সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ