জাতীয়

আ’লীগ থাকলে উন্নতি- অন্যরা আসলে অবনতি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তার দল ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে— অন্যরা আসলে অবনতি হবে বলেও জানান তিনি।

পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফোর সিজনস হোটেল গ্রেশাম প্যালেসে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে ২০১৯ সালে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার কথাও বলেন শেখ হাসিনা।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা দেশের মানুষের জীবন মান উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

এছাড়াও বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি ব্যবসায়ীদের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নীতি সবচেয়ে উদার।

দ্রুত বিকাশমান তথ্য-প্রযুক্তি খাত ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশে বিনিয়োগের জন্য হাঙ্গেরির ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি।

এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর অরবেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ