বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে যথাযথ নিয়মে আয়কর দেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
বুধবার সকালে আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নজিবুর রহমান বলেন, দেশকে স্বাবলম্বী করতে হলে আয়কর বাড়ানোর কোনো বিকল্প নেই। সাধারণ মানুষ যাতে কোনো দুর্ভোগ ছাড়া কর দিতে পারে সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
সরকার দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি চালুর চেষ্টা করছে বলেও এ সময় জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
পরে দিবস উপলক্ষে বেলুন ও কবুতর উড়িয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেগুন বাগিচা থেকে মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: