জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ওয়াটার সামিটে যোগদানের পর হাঙ্গেরির ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় বুদাপেস্টের ফিরেন্স লিজৎ বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে হাঙ্গিরে ছেড়েছেন প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা।

বিমানবন্দরে শেখ রেহানা ও হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, প্রধানমন্ত্রী এবার বোয়িং ৭৭৭ ইআর উড়োজাহাজ ‘আকাশ প্রদ্বীপে’ করে ফিরছেন। বিমানটি দুই বছর আগে কেনা হয়েছে এবং সব ধরনের পরীক্ষা শেষেই বিমানটি যাত্রা করেছে।

এর আগে গত রোববার বিমান বহরের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাতে’ হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুকমেনিস্তানে জরুরি অবতরণ করে।

পরে সেখানে ৪ ঘণ্টা অনির্ধারিত যাত্রা বিরতির পর বিমান সারিয়ে হাঙ্গেরি যায় বিমানটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ