পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, দেশি-বেদিশি অনেক চক্রই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করছে।
শান্তিচুক্তি বাস্তবায়নের প্রশ্নে তিনি আরো বলেন, শান্তি পেতে হলে অবৈধ অস্ত্র থেকে সরে আসতে হবে।
এসব উস্কানিদাতাদের প্রশ্রয় না দেয়ার জন্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: