জাতীয়

সরকারের সদিচ্ছার অভাব রয়েছে আদিবাসীদের জীবন উন্নয়নে

সরকারের সদিচ্ছার অভাব রয়েছে আদিবাসীদের জীবন উন্নয়নে
সরকারের সদিচ্ছার অভাব রয়েছে আদিবাসীদের জীবন উন্নয়নে

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে অন্যান্য যে সকল সমস্যা রয়েছে তা এমনিতেই ঠিক হয়ে যাবে বলে মনে করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীতে এ সংক্রান্ত আলোচনা সভায় তিনি আরো বলেন, আদিবাসিদের উন্নয়নে যেসব চুক্তি হয়েছিল তা আরো আগে বাস্তবায়ন হওয়া উচিত ছিল।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, আদিবাসী জনগণ বৈশম্যের শিকার হচ্ছেন—তাদের উন্নয়নে রাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে। পার্বত্য চুক্তি সরকার চাইলেই বাস্তবায়ন করতে সক্ষম বলেও মনে করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা দাবি করেন, সরকারের সদিচ্ছার অভাবেই পার্বত্য শান্তি চুক্তি ১৯ বছরেও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি।

এসময় সন্তু লারমা আরো বলেন, আমলারা সত্য তথ্য সরকার প্রধানের কাছে তুলে ধরছেন না তাই চুক্তিটিও বাস্তবায়িত হচ্ছে না।

পার্বত্য শান্তিচুক্তি ১৯ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কাপেং ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। এতে আলোচকরা দাবি করেন, নিজ জমি থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে সরকার এখনো পুনর্বাসন করেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ