আগাছা উপড়ে ফেলার মতো করে সরকার সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার বিজয়ের মাসের প্রথম দিনে সামরিক জাদুঘরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি বলেন।
মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সন্ত্রাসবাদ দমন করে দেশকে এগিয় নিয়ে যাওয়া হবে।
তিনি আরো বলেন, যারা একাত্তরে ধর্মকে ব্যবহার করেছিল সেই অপশক্তি এখনও সক্রিয়—সরকার সেইসব সন্ত্রাসীদের দক্ষভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
পরে সামরিক জাদুঘর মাঠে আলোকচিত্র প্রদর্শনীর ঘুর দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: