হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬ নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।
শূক্রবার দুপুরে দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল উপাসনালয়ে এই প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেয়। এই উপলক্ষে বাদ জুমা বায়তুল মোকাররম জতীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে পুজা-অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া, বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দির ও সেনপাড়া ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।