দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ।
দেশটিতে সম্প্রতি সহিংস পরিস্থিতি বিরাজ করছে।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন থেকে ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল চেয়ে বৃহস্পতিবার বিশ্বসংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে একটি চিঠি পাঠানো হয়েছে।
নতুন এই শান্তিরক্ষীদের দ্রুত পাঠানোর জন্য এরইমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে বলে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত অক্টোবরেও দক্ষিণ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: