জাতীয়

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্ত প্রতিবেদন ছাড়া এখনই কথা নয়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটির বিষয়টি দুর্ঘটনা না কারো অবহেলা আছে বা কি কোনো ষড়যন্ত্র তা এখনই বলা যাচ্ছে না –তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়ায় অংশ নেয়ার পর এ কথঅ বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন হয়েছে— প্রতিবেদনের আগে এ বিষয়ে স্পষ্ট কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে ৫ জনের দায়িত্বে অবহেলা থাকায় তাদের সাসপেন্ড করা হয়েছে, এখানে কোনো ষড়যন্ত্র নেই, তা এখনই আমি বলছি না।

তিনি আরো বলেন, জাতীয় জীবনে আরেকটা মর্মান্তিক বিপর্যয় ঘটে যেতে পারতো। আল্লাহর অশেষ রহমত দেশনেত্রীকে সেদিন হেফাজত করেছেন। সেজন্য সারাদেশে সব ধর্মীয় উপাসনালয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজত করার জন্য শুকরিয়া। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাকে আরও উন্নয়ন ও অর্জনের তৌফিক দান করুন।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।

শূক্রবার দুপুরে দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল উপাসনালয়ে এই প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেয়। এই উপলক্ষে বাদ জুমা বায়তুল মোকাররম জতীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে পুজা-অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া, বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দির ও সেনপাড়া ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ