মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক (উবার) নিয়ে শিগগিরই একটি যৌক্তিক সমাধান করা হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আইন হবে জনস্বার্থে, কাজেই এটি যেন সহজ হয় সেভাবেই আইনটি করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে জনদুর্ভোগ কমানো।
নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহণের জন্য যা যা দরকার তার সবই করা হবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: