জাতীয়

গণভবনে সংবাদ সম্মেলন

বিএনপির প্রস্তাবে ব্যবস্থা নেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির

শেখ হাসিনা
শেখ হাসিনা

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি মরক্কোর মারাকাশ শহরে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন’ এবং গত ২৭ নভেম্বর হাঙ্গেরিতে অনুষ্ঠিত ‘পানি সম্মেলন’ যোগদান বিষয়ে সফরের বিস্তারিত তুলে ধরে শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, কমিশন গঠনের প্রস্তাবের আগে বিগত দিনে আন্দোলনের নামে যে তিনি মানুষ হত্যা করেছেন, সেজন্য দেশবাসীর কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিৎ।

এ সময় দেশে মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

পরে সামগ্রিকভাবে ২টি সফরই সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ফান্ডের অর্থ আদায়ের পাশাপাশি দেশের সকল বিদ্যালয়ে ২০১৮ সালের মধ্যে নিরাপদ পানি ও পয়ঃনিস্কাষণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথা রয়েছে।

এ সময় ভারত সফরে তিস্তা চুক্তি নিয়েও আশাবাদ প্রকাশ করেন শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আন্তঃনদীর পানির সুষম বণ্টনের ক্ষেত্রে শুধু তিস্তা নদী নয়, দুই দেশের মধ্যকার অভিন্ন ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে।

এছাড়াও হাঙেরি সফরের সময়ে বিমানের যান্ত্রিক ত্রুটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিছকই দুর্ঘটনা—যান্ত্রিক কিংবা মনুষ্যসৃষ্ট দুর্ঘটনা যা হোক হতে পারে।

তবে নিজের জন্য নতুন কোনো এয়ারক্রাফট কিনতে চান না বলেও জানান শেখ হাসিনা।

গত রবিবার ৩ দিনের এ আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

যাত্রাপথে তার বিমানে কারিগরি ত্রুটির জন্য জরুরি অবতরণ করতে বাধ্য হয় তুর্কমেনিস্তানে। পরে ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর যাত্রা করে ওই বিমানটি। পরে গত বুধবার অন্য একটি বিমানে করে শেখ হাসিনা দেশে ফেরেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফর শেষে বরাবর গণমাধ্যমকে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সফরের বর্ণনা এবং বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বললেও বরাবরই পরে রাজনৈতিক বা সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ স্থান পায়।

সবশেষ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরশেষে ২ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। ওই সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে আসা প্রতিবেদনে সফরের চেয়ে বেশি স্থান পায় শেখ হাসিনার আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়তে চাওয়ার আকাঙ্ক্ষা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ