বাংলাদেশ বিমানবাহিনী দেশের আকাশসীমা সম্পূর্ণরূপে নিরাপদ ও শত্রুমুক্ত রাখতে সক্ষম— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ঢাকা সেনানিবাসে বিমান ঘাঁটি ‘বঙ্গবন্ধু’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করে শেখ হাসিনা বলেন, এ ঘাঁটিটি অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ধ বিমানসহ সব ধরনের সমরাস্ত্র সমৃদ্ধ— যা সব ধরনের শত্রুর মোকেবেলা করতে পারে।
তিনি বলেন, ফোর্সেস গোল-৩০ এর আওতায় বিমানবাহিনীকে দক্ষ ও আদর্শিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
শুধু দেশে নয়— আন্তর্জাতিক পর্যায়ে এ বাহিনার সদস্যরা দেশের সম্মান বৃদ্ধি করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
দেশ নিয়ে কেউ অপবাদ দিলেই তা মেনে নেয়া হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করে সরকার নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: