জাতীয়

দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক: কাদের

ছবি নাই
ছবি নাই

বাস র্যা পিড ট্রানজিটের প্রথম ধাপ বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত নির্মাণে দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক— জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে আগামী জানুয়ারির মধ্যেই ওই অর্থ ছাড় করতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সেতু মন্ত্রীসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জানান চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত দুই লেনের দুইশো ২৫ কিলোমিটার রাস্তাকে চার লেনে উন্নীত করার ক্ষেত্রেও বিনিয়োগ করতে বিশ্বব্যাংককে আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্বব্যাংক জানিয়েছে, জানুয়ারিতে তাদের প্রতিনিধিদল ওই এলাকা পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ