জাতীয়

গুম বলে কিছু নেই, নিজেরাই আত্মগোপনে গিয়ে অভিযোগ তুলছে

স্বজনেরা ফিরে পেতে চান নিখোঁজদের

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

তিন বছর আগে গুম হওয়া ২০ জনকে খুঁজে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গুম বলে কিছু নয়, নিজেরাই আত্মগোপনে গিয়ে গুমের অভিযোগ তুলছে অনেকে।

সংবাদ সম্মেলনে স্বজনরা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে গুম করা হয়।

তিন বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো তাদের খুঁজে পায়নি। এমনকি নিখোঁজদের সন্ধানে কোনো সহায়তাও করেনি।

নিখোঁজদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবী রয়েছেন।

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন,যারা গুম রয়েছেন বলে অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন কারণে আত্মগোপনে রয়েছেন। অতীতে তাদের অনেকেই ফিরে এসেছেন।

গত ২০১৩ সালের ৪ ডিসেম্বর ২৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ রাজধানীর বিভিন্ন স্থানে আটজন নিখোঁজ হন। ওই বছর আরো বারো জন নিখোঁজ হন রাজধানী থেকেই— তিন বছর পেরিয়ে গেলেও তাদের সন্ধান পায়নি পরিবার।

স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে গুম করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নিখোঁজের সন্তানরা তাদের বাবাকে ফিরে পাওয়ার আহ্বান জানিয়েছে।

আইনশৃঙ্খলাবাহিনী নিখোঁজদের সন্ধানে কোনো ভূমিকা রাখেনি অভিযোগ তুলে স্বজনরা বলেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা নিলে তারা নিখোজ স্বজনদের ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ