স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন।
বিকেল ৪টায় অধিবেশ শুরু হয় আর অধিবেশন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
অধিবেশনের শুরুতে স্পিকার চলমান অধিবেশনে চার জন সংসদ সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ চার জন থেকে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। পরে শোক প্রস্তাবের মধ্যদিয়ে শুরু হয় অধিবেশন।
দিনের কর্মসূচি শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দু কাদের জানান, আগামী বছরের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের কাজ শুরু হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে চুক্তি হয়ে গেছে।
আরেক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, দু'হাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।