জাতীয়

‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬’ অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এ আইনটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ভেটিংসহ আইনটি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পুনরায় উত্থাপন করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এ আইনে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইন্টারেস্ট’ বিষয় দুটির ব্যাখ্যা স্পষ্ট না হওয়ায় এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিরসন করে আরো স্বচ্ছতা আনার জন্য সুপারিশ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ