জাতীয়

দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগে ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ পেলেও বর্তমানে দেশের ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে—প্রতিটি ঘরে আলো জ্বলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ-গ্যাস-পানির অপচয় রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত সাত বছরে আমরা ১৫ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। ১ কোটি ১৪ লাখ সংযোগ দিতে পেরেছি। দেশের ৭৮ শতাংশ মানুষ এ বিদ্যুৎ সুবিধা উপভোগ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি—২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

তিনি আর বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বিদ্যুতের অবস্থা খারাপ দেখার পর সমস্যা সমাধানে কাজ শুরু করা হয়, শুধু সরকারি খাতে নয় বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করা দেয়া হয়েছে।

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, ৮০টি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে— এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্ববান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘর থেকে বের হওয়ার সময় আমি নিজেই সুইচ অফ করি। অনেক কর্মকর্তা নিজেকে বড় ভেবে বিদ্যুতের সুইচ অফ করেন না, নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সেরা ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

পুরস্কৃত হন সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জ্বালানি খাতের ২টি সেরা প্রতিষ্ঠান, ১টি সেরা সরকারি বিদ্যুৎ বিতরণ ইউনিট, জ্বালানি খাতে একটি সেরা সরকারি প্রতিষ্ঠান, আন্তঃবিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক একজন সেরা গবেষক/উদ্ভাবক পুরস্কার, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিষয়ক প্রতিযোগিতার সেরা বক্তা, প্রিন্ট মিডিয়ার সেরা রিপোর্টার এবং ইলেকট্রনিক মিডিয়ার সেরা রিপোর্টার।

পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ