টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাহত করতে বিশেষ বিধান রেখে মেয়েদের বিয়ের বয়স ১৮ নির্ধারণ করা কোনো অবস্থায় কাম্য নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত নারী-পুরুষ সমতা অর্জনে বাংলাদেশের অবস্থান ও করনীয় র্শীষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
খলীকুজ্জামান আহমদ বলেন, নারীর অগ্রগতি অব্যাহত রাখতে হলে মন্ত্রী সভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা বাতিল করতে হবে। শর্তহীনভাবে মেয়েদের বিয়ের বয়স ১৮ ঠিক করতে হবে।
এছাড়ও নারী-পুরুষের সমতা অর্জনের জন্য দেশের প্রান্তিক নারীদের ওপর বিশেষ নজর রাখার দাবিও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: