জাতীয়

আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করেই ‘বাল্য বিবাহ নিরোধ আইন’

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাল্যবিবাহ নিরোধ আইনের সমালোচনা যারা করছেন— দেশের আর্থ-সামাজিক বাস্তবতা সম্পর্কে তাদের কোন ধারণা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রত্যেক আইনেই বিশেষ বা অনাকঙ্খিত অবস্থার সুযোগ থাকে বলেও জানান শেখ হাসিনা।

‘বাল্য বিবাহ নিরোধ আইন’ নিয়ে ময়মনসিংহ-৮ এর সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করেই এ আইনটি করা হয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে ওই সদস্যের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেদেশের কয়েকজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে হাজার হাজার মানুষ ভুক্তভোগী। তবে মানবিক দিক বিবেচনায় সরকারের যতটুকু করণীয় তা করা হচ্ছে।

মিয়ানমারের কোনো সন্ত্রাসী যেন এদেশে আশ্রয় না পায় সেদিকে খেয়াল রাখতে গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের জিরো টলারেন্সের কারণে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ রোল মডেল।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। এ সমস্যা নিরসনে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ