জাতীয়

গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মনি শংকর

মনি শংকর আয়ার
মনি শংকর আয়ার

গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়— কিছু ক্ষেত্রে উন্নয়ন হলেও জনগণ তার সুফল পায় না তাই উন্নয়ন এবং গণতন্ত্রকে সমানভাবে এগিয়ে নেয়া উচিত বলে মনে করেন ভারতের পঞ্চায়েত রাজের সাবেক মন্ত্রী মনি শংকর আয়ার।

বুধবার দুপুরে রাজধানীতে শরিক জাতীয় সম্মেলন-২০১৬তে তিনি এসব মন্তব্য করেন।

গণতন্ত্র এবং উন্নয়নের ধারাকে মজবুত করতে স্থানীয় সরকার ও নারীর ক্ষমতায়নের ওপর জোর দেয়ার পরামর্শ দেন মনি শংকর আয়ার।

উন্নয়ন না গণতন্ত্র কোনটি আগে—এমন প্রশ্নের উত্তর দিয়ে বক্তৃতা শুরু করেন ভারতে এ সাবেক পঞ্চায়েত রাজ মন্ত্রী এবং সাবেক লোকসভা সদস্য।

তার মতে, গণতন্ত্র এবং উন্নয়ন পরস্পরের পরিপূরক। একটি ছাড়া আরেকটি সম্ভব না তাই কোনোটি আগে আর কোনটি পরে এমন প্রশ্নই অবান্তর।

তিনি আরো বলেন, গণতন্ত্রের অনুপস্থিতিতে যেসব উন্নয়নের কথা বলা হয়, তা সমাজে বৈষম্য বাড়ায়, তৈরি হয় অসন্তোষ।

এ থেকে সামরিক অভ্যুত্থানসহ বিশৃঙ্খলা সৃষ্টির মতো সমস্যা তৈরি হয় উল্লেখ করে মনি শংকর আয়ার বলেন, উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে।

এ জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং নারীর ক্ষমতায়নের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানান, কিছু সমস্যা থাকলেও বাংলাদেশে স্থানীয় সরকারের ক্ষমতায়ন হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ