মেট্রোরেল প্রকল্প নিয়ে আলোচনার জন্য জাইকার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী ৮ জানুয়ারি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কাদের বলেন, প্রতিনিধি দলের সঙ্গে এ প্রকল্পে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের বিষয়েও আলোচনা করা হবে।
আগামী ২০২৫ সাল নাগাদ মেট্রোরেলের কাজ শেষ হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এছাড়া মেট্রোরেল-৬ প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে উল্লেখ করে শেষ দুটি প্যাকেজের প্রাকযোগ্যতা বাছাইয়ের কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
বিআরটিএ'র সেবার মান বাড়াতে আগামি মে মাসে অনলাইন সেবা চালু করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: