বিআরটিএ ম্যাজিস্ট্রেট এবং ট্রাফিক সার্জেন্টরা মামলা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের হয়রাণি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির সভাপতি মমিন আলী।
সম্মেলনে আরো জানানো হয়, এ ধরণের হয়রাণি বন্ধ না হলে আগামী ১ জানুয়ারি থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি সারাদেশে অনিদির্ষ্টকালের ধর্মঘট করবে।
দেশে অ্যাম্বুলেন্স সেবায় জড়িত প্রায় বিশ হাজার শ্রমিকের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ায় সংবাদ সম্মেলন করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: