বেসরকারি ব্যাংকগুলোকে প্রাইভেট খাতে উন্মুক্ত করে দেয়ার ফলে তারা অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে শীতার্তদের জন্য ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের কম্বল প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে শীত পড়েছে। প্রত্যেক এলাকায় কম্বল বিতরণ এরই মধ্যে শুরু হয়েছে।
আর্ত মানবতার সেবায় ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের এগিয়ে আসাকে ধন্যবাদ জানান তিনি।
পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: