বেগম রোকেয়ার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে— বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান-২০১৬ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, বেগম রোকেয়ার দেখানো পথে ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নারীরা এগিয়ে চলছে। বাল্য বিবাহ আইন নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, শুধু আইনশৃঙ্খলাবাহিনী নয় বরং জঙ্গিবাদ রুখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
এ সময় সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে, শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, পরিবার ও সমাজকে এগিয়ে আসার তাগিদ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ।
মাদকের কড়ালগ্রাস থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে রক্ষায়, সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।