জাতীয়

রোহিঙ্গা ইস্যুটি রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা উচিত

বিআইআইএসএস মিলনায়তনে সেমিনার
বিআইআইএসএস মিলনায়তনে সেমিনার

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটিকে সামরিকভাবে নয় রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা উচিত বলে অভিমত বিশিষ্টজনদের।

শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘এশিয়ায় মানবাধিকার লঙ্ঘনকারীরা আর এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা’ বিষয়ে আয়োজিত সেমিনারের তারা এ কথা বলেন।

রোহিঙ্গাদেরকে অবাধে বাংলাদেশে প্রবেশ করতে দিলে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে— উল্লেখ করে বিশিষ্টজনরা আরো বলেন, এ সমস্যা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কিভাবে সম্পৃক্ত করা যায় সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান বলেন, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের অবাধে প্রবেশ করতে দেয়া উচিত হবে না।

তবে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান এ বিশ্লেষক।

তবে শুধু নিরাপত্তার বিষয়টিকে বড় করে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে অভিমত মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ