জাতীয়

অভিবাসীদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে আহ্বান

অভিবাসী
অভিবাসী

অভিবাসীদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের সুশীল সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে অর্থনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করারও তাগিদ তাদের।

শনিবার ঢাকায় শুরু হওয়া বিশ্ব অভিবাসন সম্মেলনে এ কথা বলেন তারা।

এমন একটা সময় অভিবাসীদের অধিকার নিয়ে বিশ্বজন সম্মেলনে বসেছে, যখন মিয়ানমারের লাখো অভিবাসী সাগরে ভাসছে।

অভিবাসী মানুষের পাশে দাঁড়াতে, তাদের কথা বলতে ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু করে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট-জিএফএমডি।

বাংলাদেশ আয়োজিত মূল সম্মেলনের আগে জিএফএমডির সুশীল সমাজ নিজেদের মধ্যে মতবিনিময় করেন। অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট এবং সুশাসন এ বিষয়কে প্রাধান্য দিয়ে গত ৮ ও ৯ ডিসেম্বর দুদিনব্যাপী আলোচনার সুপারিশ তুলে ধরা হয় সরকারি পর্যায়ের এ সম্মেলনে।

বক্তারা বলেন, অভিবাসন কোনও দেশের ব্যক্তিগত সমস্যা নয়— এটা এখন অনেক জটিল, মানবিক এবং বৈশ্বিক বিষয়। এ সমস্যা সমাধানে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ এবং ঐক্যমত হতে হবে। আশা করছি এই সম্মেলন থেকে এমন কিছু সফলতা আসবে।

প্যানেল আলোচনার সুপারিশগুলো পরবর্তীতে জিএফএমডি পর্যালোচনা করবে।

২০১৫ সালে অষ্টম সম্মেলনের মধ্য দিয়ে তুরস্ক বাংলাদেশের কাছে চেয়ারম্যানের পদ হস্তান্তর করে— আগামী ১২ ডিসেম্বর নবম সম্মেলন শেষ করে বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেবে জার্মানির কাছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ