ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি-মন্দির ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন।
তিনি বলেন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে, যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মন্ত্রী আরো জানান, সাজাপ্রাপ্ত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে—এ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুত করণের কাজ চলছে।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দায়ীদের শাস্তি দিলেই বিনা বিচারে কারাগারে থাকার ঘটনা কমে আসবে।
বিচার বিভাগের বিচারিক কার্যে বিচারকদের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলেও জানান আনিসুল হক।
মানুষের জন্য মানবাধিকার পদক-২০১৬ প্রদান উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন 'মানুষের জন্য ফাউন্ডেশন'।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
বিনা বিচারে কারাবন্দীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর পিছনে জড়িতদের বিচারের আওতায় আনলে এদের সংখ্যা কমে আসবে।
মন্ত্রী আরো জানান, সাজাপ্রাপ্ত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে এ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুতের কাজ চলছে।