জাতীয়

এবার পুড়ল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর

এবার পুড়ল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর
এবার পুড়ল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পর ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জানা যায় আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বস্তির বাসিন্দারা বৈদ্যুনতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী জানান, মহাখালীর জনস্বাস্থ্যয ইনস্টিউটের পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস করতেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ্যেে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ