নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এছাড়া একই ইস্যুতে ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (জেপি), ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ, ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের ( ইনু) সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিএনপির সঙ্গে ১৮ ডিসেম্বর বেলা সাড়ে চারটায় বৈঠক হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব।
আজই- সোমবার বঙ্গভবন থেকে দলগুলোর কাছে এ ব্যাপারে চিঠি যাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: