জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদের উৎস খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদের কারণ এবং উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৬ এবং আমর্ড ওয়ার কোর্স’ এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ-সন্ত্রাস বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি সভ্যতা বিনাশী সমস্যা— যা নির্মূলের পাশাপাশি এর কারণও খুঁজে বের করতে হবে।

একইসঙ্গে সন্ত্রাস- জঙ্গিবাদ দমন ও উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।

এর আগে দেশি-বিদেশি মোট ৭৮ জন সেনা কর্মকর্তার হাতে উচ্চ শিক্ষার এ সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সদ্য গ্রাজুয়েট হওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বাংলাদেশ ও সমকালীন বিশ্বের সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশুনা ও গবেষণা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুগোপোযুগি করতে পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করছে সরকার।

সামরিক-অসামরিক উন্নয়নে এনডিসির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সার্বিক উন্নয়নে সশস্ত্র বাহিনী সরকারের সহায়তা করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ