জাতীয়

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই ইসলামের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই তরুণদের ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে আর ইসলাম ধর্মের অপব্যবহার করে জঙ্গিগোষ্ঠী সারাবিশ্বে মুসলিমদের ধ্বংস করার অপচেষ্টা করছে।

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বেসামরিক বিমান পরিব হন মন্ত্রী রাশেদ খান মেনন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, একটি চক্র ইসলাম ধর্মের অপব্যবহার করে সারাবিশ্বের মুসলিম জাতিকে ধংস করার চেষ্টা করছে।

যারা বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে, তাদের এক বিন্দু ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান বলেন, তরুণ ও কিশোরদের জঙ্গিবাদে জড়িয়ে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলছে। সন্ত্রাস-জঙ্গিবাদকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।

সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না বলেও জানান বক্তারা। তাই হযরত মুহাম্মদ কে অনুসরণ করতে তরুনদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ইসলামিক চিন্তাবিদরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ