দেশে এখনো প্রায় ৪০ লাখ দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে—বর্তমান প্রশিক্ষণ ব্যবস্থাও পারছেনা দক্ষ কর্মী তৈরি করতে।
মঙ্গলবার রাজধানীতে শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ৩ দিনের ঢাকা স্কিল, এমপ্লয়মেন্ট এবং ডিসেন্ট ওয়ার্ক বিষয়ক শীর্ষ সম্মেলনে সমাপনী দিনের আলোচনায় উঠে এসেছে এসব তথ্য।
এতে বলা হয়, দেশে আনুষ্ঠানিক খাতে কাজ করে ১কোটির কিছু বেশি মানুষ। আর অনানুষ্ঠানিক খাতে কাজ করে, ৭ কোটিরও বেশি। যাদের ৮০ শতাংশেরই সুনির্দিষ্ট কোন প্রশিক্ষণ নেই।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতার অভাব প্রকট। এর ফলে এ পর্যায়ে বাংলাদেশের চাকরির বাজার দখল করে আছে ভারতীয় ও শ্রীলঙ্কানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: