দণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে বদ্ধপরিকর সরকার এ কথা জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধববার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। আর যুদ্ধাপরাধীদের বিচারে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভানেত্রী হিসেবে একাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এরপরই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এসময় তিনি বাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার তাগিদ দেন।
শ্রদ্ধা জানাতে আসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, পুলিশ মহাপরিদর্শকসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এরপর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসেন শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদী।
এদিকে, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদিতেও সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন
মুক্তিযোদ্ধা, শহীদদের পরিবারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন শহীদদের। বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের মধ্যে যারা এখনো চিহ্নিত হয়নি তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া, যুদ্ধাপরাধীর দল জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেনা।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় জড়িত বদরবাহিনীর সর্বোচ্চ নেতাদের ফাঁসি কার্যকরের পর এবার প্রথম বুদ্ধিজীবী দিবস পালন করছে বাংলাদেশ। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর রায়েরবাজার শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শহীদদের আত্মদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে অগণিত মানুষ।
রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। স্মৃতিসৌধ্য মুখরিত হয়ে ওঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনে এগিয়ে নিতে এসময় আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা।
যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে শহীদ বুদ্ধিজিবী পরিবারের কণ্ঠে।
যুদ্ধাপরাধীর বিচার শেষ করার পাশাপাশি দেশকে রাজাকারমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান সর্বস্তরের মানুষ।
নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধে ভুল ইতিহাস শিখতে না পারে সেজন্য নিজেদের সচেতনতার কথা জানান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এসময় পাকিস্তানের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছেদ করতে সরকারের প্রতি আহ্বান জানান সর্বস্তরের মানুষ।