প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বিমান গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
বরখাস্ত হওয়া ৩ জন প্রকৌশলী হচ্ছেন: প্রোডাকশন বিভাগের দেবেশ চৌধুরী, কোয়ালিটি বিভাগের এবিএম সিদ্দিক ও সিস্টেম অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বেলাল হোসেন।
এর আগে সোমবার রাতে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেয়া হয়। এর ভিত্তিতে ৩ জন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: