জাতীয়

যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছিল তারাও অপরাধী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছিল— তারাও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একাত্তরের শহীদদের রক্ত বৃথা যাবে না— তাদের চেতনা ধারন করেই দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা হবে এটাই তার সরকারের অঙ্গীকার।

বক্তব্যে ১৯৭১ ও এর পরবর্তী সময়ে বাংলাদেশ ও তার পরিবার এবং দলের পরিস্থিতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

পরে তিনি বলেন, যারা ১৬ ডিসেম্বরে পরাজয় বরণ করেছিল— তারাই ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে প্রতিশোধ নিয়েছিল। রাজাকার, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল।

স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়া হয়েছে— বিকৃত করা হয়েছে উল্লেখ করে আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে বড় হতে পারে সে বিষয়ে সকলকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের কল্যাণে সরকার নানা উদ্যোগ তুলে ধরেন তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার করবে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ