জাতীয়

স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনিক কর্মকর্তাদের কাজের তাগিদ

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে প্রশাসনিক কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

এ সময় মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে নবীন কর্মকর্তাদের দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও নতুন কৌশল আবিষ্কারের পাশাপাশি জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি।

আর মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জকে ভয় না পেয়ে সাহসের পরিচয় দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি শেখ হাসিনা দেশে জঙ্গিবাদ যেনো মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে সেজন্য স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করার পরামর্শ দেন।

এছাড়াও ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গে ইকনোমিক করিডর বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অনেকাংশে সফল জানিয়ে এসডিজি অর্জনে সাফল্য অর্জন করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ