রেলবহরে ১০০টি কোচ ও ৭০টি নতুন ইঞ্জিন যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা-দিনাজপুর রুটে ব্রডগেজ ট্রেনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মুজিবুল হক বলেন, রেলবহরে এসব কোচ ও ইঞ্জিন যুক্ত হলে রেলে সংকট থাকবে না। ঢাকার যানজট নিরসনে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে ডেমু ট্রেন চালু হয়েছে। ঢাকা শহরে সার্কুলার ট্রেন চালুর পরিকল্পনা আছে। যাত্রীসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: