জাতীয়

বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায় এটা বছরের সেরা কৌতুক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়— সাম্প্রতিক সময়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে এ ধরনের কথা শোভা পায় না।

তারা-বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা এ বছরের সেরা কৌতুক—এ কথা উল্লেখ করে কাদের বলেন, এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।

বৃহস্পতিবার দুপুরে ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি তাকে হত্যার ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার চায় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক সময়ে এমন মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তাকে হত্যার ষড়যন্ত্র ছিল না তার রহস্য শিগগিরই উন্মোচন করা হবে।

সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সংগঠনে নিজেদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় এ ব্যাপারে তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে নারীদের অবদান শীর্ষক আলোচনার আয়োজন করা হয় রাজধানীর ইডেন মহিলা কলেজে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ